নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
পদের বিবরণ ও যোগ্যতা
সহকারী শিক্ষক
বিষয়: বাংলা, পদার্থ বিজ্ঞান, আইসিটি, ইসলাম শিক্ষা
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর। ন্যূনতম জিপিএ-৩ বা ২য় শ্রেণি।
অভিজ্ঞতা: ১ম-১০ম শ্রেণিতে পাঠদানে ১-১০ বছরের অভিজ্ঞতা। সহ-শিক্ষা কার্যক্রমে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
জুনিয়র শিক্ষক
বিষয়: ইংরেজি, বিজ্ঞান
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ। ন্যূনতম জিপিএ-৩ বা ২য় শ্রেণি।
বিশেষ যোগ্যতা: সুন্দর হাতের লেখা, আনন্দদায়ক পাঠদান এবং সহ-শিক্ষা কার্যক্রমে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
মুজাব্বিদ
যোগ্যতা: ন্যূনতম ফাজিল বা সমমান ডিগ্রিসহ নূরানী পদ্ধতিতে প্রশিক্ষিত।
অভিজ্ঞতা: প্রাথমিক/মাধ্যমিক শ্রেণিতে তাজবিদসহ কুরআন শিক্ষা পরিচালনায় এবং লেসন নোট প্রস্তুতকরণে অন্তত ১ বছরের অভিজ্ঞতা।
অফিস পিওন (পুরুষ)
যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাশ ও অভিজ্ঞতাসম্পন্ন।
সিকিউরিটি গার্ড
যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ ও অভিজ্ঞতাসম্পন্ন।
পরিচ্ছন্নতা কর্মী
যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাশ ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন ও সুবিধাদি
- প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বেতন স্কেলে বেতন প্রদান করা হবে।
- চাকুরী স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন ও পরীক্ষা প্রক্রিয়া
- শিক্ষক ও মুজাব্বিদ (পদ নং ১-৩): সকল সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, ছবিসহ পূর্ণাঙ্গ বায়োডাটা এবং পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) অথবা প্রতিষ্ঠানের হিসাব শাখায় নগদ জমা দিয়ে রশিদসহ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, সকাল ১০:০০ টায় চাঁদগাও ক্যাম্পাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সকাল ১১:৩০ টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ঐ দিনই চূড়ান্ত ফলাফল প্রদান করা হবে।
- অন্যান্য পদ (পদ নং ৪-৬): যাবতীয় কাগজপত্রসহ আগামী ১৩.০৯.২০২৫ ইং তারিখের মধ্যে জমা দিতে হবে। এসকল পদের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
বিশেষ দ্রষ্টব্য: ইতঃপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ ও ক্যাম্পাসসমূহ
চাঁদগাও ক্যাম্পাস (পরীক্ষার কেন্দ্র)
বাড়ি # ৩৪৭, রোড # ১৪, ব্লক # বি, চট্টগ্রাম।
ফোন: ০২৩৩৪৪-৭০০৪৩, ০১৮১৯-৬২৩৩১১
হালিশহর ক্যাম্পাস
বাড়ি # ২৬, রোড # ০১, লেন # ০২, ব্লক # এইচ, চট্টগ্রাম।
ফোন: ০২৩৩৩৩-১২২৮৮, ০১৮৭১-৯৪৭৯১০
হাটহাজারী ক্যাম্পাস
ছিপাতলী, ফতেয়াবাদ, চট্টগ্রাম।
ফোন: ২৮৬২৮৮২, ০১৩০৯-১০৪৪৪০
গুরুত্বপূর্ণ তারিখ
১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার)
(শিক্ষক ও মুজাব্বিদ পদের জন্য পরীক্ষা এবং অন্যান্য পদের জন্য কাগজপত্র জমার শেষ দিন)
No comments:
Post a Comment