পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | Padma Oil PLC Job Circular

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্র: দৈনিক আজাদী | প্রকাশের তারিখ: ১৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)'র অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি এর “এভিয়েশন বিভাগে” স্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। এই সরকারি চাকরির সুযোগটি আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

০১. কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০২টি
  • বেতন স্কেল: ৯,৭০০ - ২৮,৫৮০ টাকা (ক্লারিক্যাল গ্রেড-সি)
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / ডিপ্লোমা ইন কম্পিউটার পাশ।
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর)।

০২. মেকানিক

  • পদ সংখ্যা: ০২টি
  • বেতন স্কেল: ১১,২০০ - ২৯,৮৫০ টাকা (নন-ক্লারিক্যাল গ্রেড-৬)
  • শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস ও বৈধ লাইসেন্সধারী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর)।

০৩. এটেনডেন্ট (ফুয়েলিং)

  • পদ সংখ্যা: ১৫টি
  • বেতন স্কেল: ৯,৭০০ - ২৫,৯১০ টাকা (নন-ক্লারিক্যাল গ্রেড-৪)
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (এভিয়েশন রিফুয়েলিং এ অভিজ্ঞদের অগ্রাধিকার)।
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর)।

আবেদন ও নিয়োগের শর্তাবলি

  1. নিয়োগের ক্ষেত্রে “বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান/আওতাধীন কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩” এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে।
  2. লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  3. "বিভাগীয় প্রার্থী” বলতে বোঝাবে যারা একই লাইনে এবং একই প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত আছেন।
  4. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  5. একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
  6. অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  7. বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।
  8. নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  9. নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  10. লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
  11. প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  12. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
  13. প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  14. নিয়োগপ্রাপ্তদের যোগদানের পর ০১ (এক) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  15. কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল বা পদসংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
  16. আবেদন করার সকল নিয়মাবলী ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে http://pocl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা নিচে উল্লেখ করা হলো:

আবেদন শুরু: ১৭ আগস্ট, ২০২৫

আবেদন শেষ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫

আবেদন ফি বাবদ সকল পদের জন্য ১১২/- টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করুন

মূল নিয়োগ বিজ্ঞপ্তি

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...