যুব উন্নয়ন অধিদপ্তর
ফ্রীল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি
প্রশিক্ষণ পরিচিতি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রীল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি" শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের মেয়াদ
- মোট ৬০০ ঘণ্টা (৩ মাসব্যাপী)।
- প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান
- e-Learning & Earning Ltd.
- ঠিকানা: ৭, দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
- ন্যূনতম এইচ.এস.সি বা সমমান পাশ।
- বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য শর্তাবলী
- আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত ৪৮টি জেলার মধ্যে যেকোনো একটির স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আইসিটি/কম্পিউটার এবং ইংরেজিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের আওতাভুক্ত জেলাসমূহ
ঢাকা বিভাগ
- নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগ
- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ
- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া
রাজশাহী বিভাগ
- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগ
- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগ
- রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগ
- বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগ
- হবিগঞ্জ, মৌলভীবাজার
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর অবশ্যই আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী
- আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (রাত ১১:৫৯)
- লিখিত পরীক্ষা (সম্ভাব্য): ০৮ অক্টোবর, ২০২৫
- লিখিত পরীক্ষার ফলাফল (সম্ভাব্য): ১২ অক্টোবর, ২০২৫
- মৌখিক পরীক্ষা (সম্ভাব্য): ১৫ অক্টোবর, ২০২৫
- চূড়ান্ত ফলাফল প্রকাশ (সম্ভাব্য): ১৮ অক্টোবর, ২০২৫
*দ্রষ্টব্য: মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখগুলোতে অসামঞ্জস্য থাকায় প্রার্থীদের সুবিধার জন্য একটি সম্ভাব্য সময়সূচী দেওয়া হলো। চূড়ান্ত তারিখ ও সময় এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধাদি
- প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি প্রয়োজন হবে না।
- প্রশিক্ষণ চলাকালীন দৈনিক ২০০/- টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে।
- প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
No comments:
Post a Comment