কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ
চাকরির সারসংক্ষেপ
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম, অস্থায়ী
কর্মস্থল: লক্ষ্মীপুর
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয়তা
- শিক্ষা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) / সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার জ্ঞান: কম্পিউটারের উপর ন্যূনতম ৬ মাসের বেসিক কোর্স সম্পন্ন এবং কম্পিউটারে অবশ্যই পারদর্শী হতে হবে।
- বয়স: বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
- অন্যান্য: সমগ্র শিক্ষা জীবনে কোনো স্তরেই ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
আগ্রহী প্রার্থীদের হার্ড কপি আবেদনপত্র আগামী ২০/০৯/২০২৫ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর।
- প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, এবং জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
- আবেদন ফি: পদের জন্য নির্ধারিত ৪০০ টাকা (অফেরতযোগ্য) ফি, 'কালেক্টরেট স্কুল এন্ড কলেজ' এর নামে ডাচ্ বাংলা ব্যাংক, লক্ষ্মীপুর শাখায় (হিসাব নং: ২০৯১২০০০০২৩০৫) ব্যাংক জমার রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- নিয়োগ পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
No comments:
Post a Comment