পদসমূহ খুঁজুন

আবেদন পদ্ধতি ও শর্তাবলী

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে (সকাল ৮:৩০টা থেকে দুপুর ৩:৩০টা) রেজিস্টারের দপ্তরে পৌঁছাতে হবে।

আবেদনের সাথে যা যা জমা দিতে হবে:

  • পূরণকৃত আবেদন ফরমের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
  • প্রার্থীর নাম, পদের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকা মূল্যের ডাকটিকেট লাগানো ৪.৫ x ১০ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম।
  • আবেদনপত্রের খামের উপর অবশ্যই বিভাগ/দপ্তর এবং পদের নাম উল্লেখ করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

নতুন চাকরির খবর পান সবার আগে

যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন। চাকরির সব আপডেট থাকবে আপনার হাতের মুঠোয়।