Skip to main content

জেএমএস রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে একাধিক পদে নিয়োগ

জেএমএস রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে একাধিক পদে নিয়োগ

জেএমএস রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ

চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির সারসংক্ষেপ

মোট পদ০৩ টি
মোট পদ সংখ্যা০৬ জন
কর্মস্থলচট্টগ্রাম
আবেদনের শেষ তারিখ০৩ অক্টোবর, ২০২৫

পদের বিবরণ, যোগ্যতা ও অভিজ্ঞতা

অধ্যক্ষ

  • পদ সংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং/ এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: নার্সিং পেশায় কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সহ নার্সিং প্রশাসনে ন্যূনতম ৫ (পাঁচ) বছর এবং ৫ (পাঁচ) বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রভাষক

  • পদ সংখ্যা: ০৩ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং/ এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: ৩ (তিন) বছর ক্লিনিক বা হাসপাতালে নার্স পদে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং কলেজে কমপক্ষে ২ (দুই) বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে।

ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর

  • পদ সংখ্যা: ০২ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং/ এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: ২ (দুই) বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও নার্সিং কলেজে কমপক্ষে ১ (এক) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

  • আবেদনপত্রের সাথে পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্যতোলা (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ২০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) (‘জেএমএস রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট’ এর নামে, জনতা ব্যাংক, সিডিএ কর্পোরেশন শাখা, আন্দরকিল্লা, চট্টগ্রাম) সংযুক্ত করে আগামী ০৩/১০/২০২৫ইং তারিখ অফিস সময়ের মধ্যে “চেয়ারম্যান, জেএমএস রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট”, আন্দরকিল্লা, চট্টগ্রাম এ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
  • বেতন ও ভাতাদি বিধি মোতাবেক দেওয়া হবে।
  • অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

চাকরির খবর পান সবার আগে

যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।

সূত্র: দৈনিক আজাদী | প্রকাশনার তারিখ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Comments

Popular posts from this blog

প্রভাষক নিয়োগ ২০২৫ - খলিলুর রহমান মহিলা (ডিগ্রি) কলেজ, পটিয়া, চট্টগ্রাম | ৩৭ টি শূন্যপদ

চট্টগ্রামে প্রিমিয়ার হাসপাতালে একাধিক পদে বিশাল নিয়োগ

চট্টগ্রামে সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি