গণ উন্নয়ন প্রচেষ্টায় বিশাল নিয়োগ
শিক্ষানবিশ ক্রেডিট অফিসার (টিসিও)
চাকরির সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের বিবরণ
গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP) ১৯৭৩ সাল থেকে কর্মরত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নম্বর ০০৭৬৮-০০৬৪৭-০০৪০৩)। PKSF-এর অর্থায়নে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচীর শাখা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি জরুরী ভিত্তিতে উদ্যোমী ও দক্ষ কর্মকর্তা/কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করছে।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা
- মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ফিল্ড পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- চট্টগ্রাম বিভাগে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদি
- বেতন: প্রবেশনকালীন সময়ে সর্বসাকুল্যে ২২,০০০ টাকা।
- অনভিজ্ঞ হিসেবে শিক্ষানবিশকাল হবে ১ বছর। তবে ৬ মাস পর মূল্যায়নের পর বেতন ২৮,০০০ টাকা প্রদান করা হবে।
- ১ বছর পর মূল্যায়ন সাপেক্ষে সংস্থার নিয়মিত কর্মী হিসেবে বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান করা হবে।
- মোটর সাইকেল থাকলে জ্বালানী খরচ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত আগামী ০২ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে নিচের ঠিকানায় ইমেইলে/ডাকযোগে/সরাসরি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
- ইমেইল: careergup@gmail.com
- ঠিকানা: নির্বাহী পরিচালক, গণ উন্নয়ন প্রচেষ্টা, 13 এ/3এ বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-1207।
- বিশেষ দ্রষ্টব্য: মেইলের বিষয়ে এবং খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। যারা আগে আবেদন করবেন, তাদের আগে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
No comments:
Post a Comment