চাকরির সারসংক্ষেপ

পদঋণ ও উন্নয়ন কর্মকর্তা
পদ সংখ্যা২০ টি
নিয়োগ প্রক্রিয়াসরাসরি সাক্ষাৎকার
সাক্ষাৎকারের তারিখ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বেতন, ভাতা ও শর্তাবলী

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে:

  • স্নাতকদের ক্ষেত্রে বেতন ২৪,৬৫০/- টাকা এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ২৬,৬৪৫/- টাকা
  • যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে।

অনভিজ্ঞ/ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে:

  • শিক্ষানবিশকালের প্রথম তিন মাস ২০,০০০/- টাকা
  • ৪র্থ মাস থেকে স্নাতকদের ক্ষেত্রে ২৪,৬৫০/- টাকা এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ২৬,৬৪৫/- টাকা
  • যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে।
  • যোগদানের সময় ৩০,০০০/- টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা ৬ মাস পর ফেরতযোগ্য।

যোগ্যতা, দায়িত্ব ও কর্মস্থল

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়।
  • বয়স: ২৫-৩৫ বছর (৩১ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী)।
  • দায়িত্ব: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা।
  • কর্মস্থল: চট্টগ্রাম জেলার, উপজেলা ও ইউনিয়ন।

সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান

তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সময়: সকাল ১০.০০

কোস্ট ট্রেনিং কেন্দ্র, বাসা নং- ২৮১, রোড নং- ১৯, চান্দগাঁও আবাসিক, চট্টগ্রাম।

সাক্ষাৎকারের জন্য করণীয়

  • সাক্ষাৎকারের সময় সদ্য তোলা (১৫ দিনের মধ্যে) পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি সাথে আনতে হবে।
  • নিজ উপজেলার পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সাথে আনতে হবে।
  • পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
  • অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা, গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা, পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও পৃথক থাকার ব্যবস্থা ইত্যাদি।

চাকরির খবর পান সবার আগে

যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।