বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ৮টি ভিন্ন পদে আকর্ষণীয় নিয়োগ
বান্দরবান বিশ্ববিদ্যালয়
৮টি পদে আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির সারসংক্ষেপ
মোট পদ০৮ টি
বেতনআলোচনা সাপেক্ষে
চাকরির ধরনপূর্ণকালীন
কর্মস্থলবান্দরবান
আবেদনের শেষ তারিখ২৭ সেপ্টেম্বর, ২০২৫
পদের বিবরণ ও যোগ্যতা
০১. সহযোগী অধ্যাপক (গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ)
- পদ সংখ্যা: ০১ টি
- যোগ্যতা: লোকপ্রশাসন/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে ০৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রী। শিক্ষা জীবনে ন্যূনতম ০৩ টি ১ম বিভাগ/শ্রেণী থাকতে হবে।
- অভিজ্ঞতা: পিএইচডি ডিগ্রীধারীদের জন্য সহকারী অধ্যাপক হিসাবে ন্যূনতম ০৪ বছরসহ মোট ০৭ বছরের অভিজ্ঞতা। এমফিল ডিগ্রীধারীদের জন্য সহকারী অধ্যাপক হিসাবে ০৬ বছরসহ মোট ০৯ বছরের অভিজ্ঞতা। এবং স্নাতকোত্তর ডিগ্রীধারীদের জন্য সহকারী অধ্যাপক হিসাবে ০৭ বছরসহ মোট ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা।
- প্রকাশনা: স্বীকৃত জার্নালে (Peer Reviewed) ন্যূনতম ০৬টি প্রকাশনা, যার মধ্যে সহকারী অধ্যাপক হিসাবে ০২টি (First/Corresponding Author হিসাবে ০২টি) থাকতে হবে।
০২. প্রভাষক
- পদ সংখ্যা: ০৪ টি (প্রতি বিষয়ে ১টি করে)
- বিষয়সমূহ: গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট।
- যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী। শিক্ষা জীবনে ন্যূনতম ০৩ টি ১ম বিভাগ/শ্রেণী থাকতে হবে।
০৩. ডেপুটি রেজিস্ট্রার
- পদ সংখ্যা: ০১ টি
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। সকল স্তরে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৮ বছরের অভিজ্ঞতা।
০৪. এডমিশন অফিসার
- পদ সংখ্যা: ০১ টি
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। সকল স্তরে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী।
০৫. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
- পদ সংখ্যা: ০১ টি
- যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। সকল স্তরে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা।
আবেদন প্রক্রিয়া
- আগ্রহী প্রার্থীদের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bubban.ac.bd) অথবা রেজিস্ট্রার অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
- আবেদন ফি: সহযোগী অধ্যাপক ও ডেপুটি রেজিস্ট্রার পদের জন্য ৭০০ টাকা এবং অন্যান্য সকল পদের জন্য ৫০০ টাকা।
- ফি "Bandarban University" শিরোনামে ব্যাংক হিসাব নং- ১৬৩১৩০১০০০০০০০৯৫, ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখা এর অনুকূলে পে-অর্ডার করতে হবে এবং মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
- আবেদনপত্র আগামী ২৭/০৯/২০২৫ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে 'রেজিস্ট্রার অফিস, বান্দরবান বিশ্ববিদ্যালয়, রোয়াদ হাইটস, মেইন রোড, বান্দরবান-৪৬০০' ঠিকানায় পৌঁছাতে হবে।
- যোগাযোগ: ০১৩১৮-৩০৫৮৯৯, ০১৩১৮-৩০৫৯০০
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
Comments
Post a Comment