আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম শাখা
প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি
প্রয়োজনীয় যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রীধারী।
- অভিজ্ঞতা: প্রশাসনিক ব্যবস্থাপনার কাজে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ভাষা: বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার জ্ঞান: কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে (বিশেষ করে MS Excel, MS Power Point & Internet Browsing)।
- টাইপিং স্পীড: টাইপিংয়ে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দ হওয়া আবশ্যক।
- অন্যান্য: নিয়মানুবর্তিতা, সততা, এবং নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং সমাজ সেবামূলক কাজে আগ্রহ থাকা বাঞ্চনীয়।
- বয়স ও লিঙ্গ: বয়স ২৮-৩৫ বৎসরের মধ্যে (শুধুমাত্র পুরুষ)।
কাজের দায়িত্ব ও কর্তব্য
- প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করা।
- বিভিন্ন সভার কার্যবিবরণী ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা।
- অফিসের রেকর্ডপত্র, ফাইল এবং ডাটা ব্যবস্থাপনা করা।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও যথাসময়ে সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা।
- কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কাজের সমন্বয় নিশ্চিত করা।
- অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের দায়িত্ব পালন করা।
আবেদন প্রক্রিয়া ও বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র, এন.আই.ডি. এর ফটোকপি এবং দুইকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ৩০শে সেপ্টেম্বর, ২০২৫
আবেদন পাঠানোর ঠিকানা:
আঞ্জুমান ভবন, নং-৯৭/২/এ
আবেদন পাঠানোর ঠিকানা:
আঞ্জুমান ভবন, নং-৯৭/২/এ
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
No comments:
Post a Comment