বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি
কুমিল্লায় শিক্ষক পদে চাকরির সুযোগ
পদের বিবরণ
সহকারী শিক্ষক (খন্ডকালীন)
পদ সংখ্যা: ০৩ জন
বিষয়সমূহ: ইংরেজি (১ জন), পদার্থ বিজ্ঞান (১ জন), ধর্মীয় শিক্ষা (১ জন)
বেতন: সর্বসাকুল্যে মাসিক ১৫,০০০/- টাকা।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: কুমিল্লা
যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী।
- বয়স: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- দক্ষতা: বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও শর্তাবলী
আগ্রহী প্রার্থীদেরকে অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা ইপিজেড বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ,
কুমিল্লা ইপিজেড, মদ্যাগ আশ্রাফপুর, দক্ষিণ সদর, কুমিল্লা-৩৫০০।
শর্তাবলী:
- দরখাস্তের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
- ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মাসের সকল চাকরির খবর একসাথে
কুমিল্লার আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
নতুন চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন। চাকরির সব আপডেট থাকবে আপনার হাতের মুঠোয়।
No comments:
Post a Comment