চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তি
www.cpa.gov.bdপদের বিবরণী
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
কর্মচারী পাইলট
পদ সংখ্যা: ০১বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-০৬)
বয়স: অনূর্ধ্ব ৩৯ বৎসর
যোগ্যতা: আই এস-১৯৭৬ অনুযায়ী কর্ণফুলী এনডোর্সমেন্টসহ ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদধারী বা সমমানের সনদধারীসহ এইচ এস সি পাশ। ইনল্যান্ড মাস্টার ১ম শ্রেণী হিসাবে ০৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
পাইলট
পদ সংখ্যা: ০৩বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-০৬)
বয়স: অনূর্ধ্ব ৩৯ বৎসর
যোগ্যতা: ২য় শ্রেণীর (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের মেট হিসাবে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা; অথবা ১ম শ্রেণীর (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে ০৮ (আট) বৎসরের সামুদ্রিক অভিজ্ঞতা।
ইনল্যান্ড মাস্টার ১ম শ্রেণী
পদ সংখ্যা: ১০বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
বয়স: অনূর্ধ্ব ৪৫ বৎসর
যোগ্যতা: ৮ম শ্রেণী পাস। ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদসহ ০২ বৎসরের অভিজ্ঞতা এবং কর্ণফুলী এনডোর্সমেন্ট।
ইঞ্জিনিয়ার ক্রাফট
পদ সংখ্যা: ০৩বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
বয়স: অনূর্ধ্ব ৩২ বৎসর
যোগ্যতা: এস এস সি (বিজ্ঞান) সহ ইনল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদ। মেকানিক্যাল/মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার।
রেডিও অপারেটর
পদ সংখ্যা: ০২বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
বয়স: অনূর্ধ্ব ৩২ বৎসর
যোগ্যতা: এস এস সি (বিজ্ঞান) পাশসহ রেডিও যন্ত্রপাতি পরিচালনায় ট্রেড সনদ। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
আবেদন ফরম পূরণের শর্তাবলী
- আবেদনপত্র পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবরে পাঠাতে হবে।
- ক্রমিক নং ১ হতে ৩ নং পদের আবেদনকারীদের ২০০/- (দুইশত) টাকা এবং ৪ ও ৫ নং পদের আবেদনকারীদের ১০০/- (একশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্রের সাথে সরকারি গেজেটেড কর্মকর্তা বা ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের ০২ (দুই) কপি ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি দাখিল করতে হবে।
- অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ
৩০ অক্টোবর, ২০২৫
No comments:
Post a Comment