বুরো বাংলাদেশ এ নিয়োগ বিজ্ঞপ্তি
সহকারী কর্মসূচি সংগঠক পদে চাকরি
পদের বিবরণ
সহকারী কর্মসূচি সংগঠক (গ্রেড ১৫)
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রী। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বেতন ও ভাতা
শিক্ষানবিশকালে ৳৩০,০০০/-। স্থায়ীকরণের পর ৳৩২,০৭৫/- এবং অন্যান্য সুবিধাদি।
বয়স
আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনকারী
বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলী
- ➤অনলাইনে আবেদন ফরম পূরণের সময় সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- ➤লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।
- ➤চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় যোগদানকালে নির্ধারিত পরিমাণ জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদি
- ➤অস্থায়ী নিয়োগের তারিখে প্রথম ০৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে।
- ➤শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।
- ➤চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাভ-লোকসানের অংশের ভাগিদার হওয়াসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- ➤সংস্থার নিয়ম অনুযায়ী পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে নিচের "আবেদন করুন" বাটনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন করুনমাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
No comments:
Post a Comment