BAIUST, Cumilla - অফিস সাপোর্ট এসিস্ট্যান্ট নিয়োগ
Bangladesh Army International University of Science and Technology, Cumilla
অফিস সাপোর্ট এসিস্ট্যান্ট নিয়োগ
আবেদনের শেষ তারিখ: ০৪ নভেম্বর ২০২৫
সারসংক্ষেপ
- পদ খালি: উল্লেখ নেই
- অবস্থান: কুমিল্লা
- বেতন: ৳ ১৬,৫০০/- (মাসিক) (গ্রেড ১৬)
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫
প্রয়োজনীয়তা
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় (University) ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীকে MS Word জানতে হবে।
- পদটির জন্য ডকুমেন্টেশন দক্ষতা বাধ্যতামূলক।
- বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
- প্রয়োজনে অতিরিক্ত অফিস সময় কাজ করার মানসিক প্রস্তুতি ও আত্ববিশ্বাসী হতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয়তা
দায়িত্ব ও প্রেক্ষাপট
- প্রতিষ্ঠান: বিএআইইউএসটি, কুমিল্লা
- কাজের ধরণ: পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সাপোর্ট
- শিক্ষকদের কাছ থেকে পরীক্ষার খাতা সংগ্রহ ও বিতরন করা।
- কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
- প্রশ্নপত্রসমূহ পরীক্ষার হলে পাঠানোর পূর্বে খাম সমূহে প্রয়োজনীয় সিল করা।
- প্রতিটি পরীক্ষার কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী উত্তরপত্রের জন্য বড় বা ছোট খাম নির্বাচন ও সে অনুযায়ী নির্বাচন করা।
- পরীক্ষার দিনে খাম থেকে উত্তরপত্র পৃথক করে তাক বা শেলফে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা।
- ফটোকপি মেশিনের প্রয়োজনীয় তদারকি ও কার্যক্ষম অবস্থায় রাখা।
- প্রতিদিনের ফটোকপির সংখ্যা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা।
- পরীক্ষার হল থেকে প্রাপ্ত উত্তরপত্র যাচাই ও গণনায় সহায়তা করা।
- পরীক্ষার সময় শিক্ষার্থীদের ওয়াশরুমে যাওয়া তদারকি করা যাতে পরীক্ষায় অসুদপায় অবলম্বন প্রতিরোধ করা যায়।
- MLSS/মেসেঞ্জার অনুপস্থিত থাকলে, সংশ্লিষ্ট সকল দায়িত্ব পালন ও দায়িত্ব গ্রহণ করা।
- কর্তৃপক্ষ বা প্রত্যক্ষ তত্ত্বাবধায়কের নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
পদের দায়িত্ব ও কর্তব্য:
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা
- বেতন: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী (অফিস সাপোর্ট এসিস্ট্যান্ট - গ্রেড ১৬, মাসিক ১৬,৫০০/- টাকা)।
- অন্যান্য সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড (স্থায়ীকরণ পরবর্তী)।
- কর্মস্থল: অফিসে কাজ
- কর্মসংস্থানের অবস্থা: পূর্ণ সময়
- চাকরির স্থান: কুমিল্লা
আবেদন প্রক্রিয়া
ধাপ ১: অনলাইন আবেদন
- আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে চাহিদাকৃত তথ্যাবলী পূরণ করত আবেদন করতে হবে:
Online Application Form Link - আবেদন জমা দেওয়ার স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর প্রদর্শিত হবে (এটি সংরক্ষণ করুন)।
- সিস্টেম দ্বারা তৈরি CV ডাউনলোড করতে "View PDF" ক্লিক করে CV টি ডাউনলোড করতে হবে।
ধাপ ২: পরীক্ষা ফি প্রদান
- অফেরতযোগ্য পরীক্ষার ফি ৳ ২০০/- টাকা।
- নগদ মার্চেন্ট পেমেন্ট:
01756-436655নম্বরে 2০০/- টাকা পাঠাতে হবে। - পেমেন্ট রেফারেন্স:
Rec_OSA_CoEউল্লেখ করতে হবে। - পেমেন্ট সম্পন্ন করার পর, লেনদেনের বিস্তারিত তথ্য
career@baiust.ac.bdইমেইলে নিম্নোক্ত ফরম্যাটে পাঠাতে হবে:
[আবেদনের রেফারেন্স কোড, নাম, ট্রানজেকশন আইডি ও পরিমাণ]
ধাপ ৩: সাক্ষাৎকার ও নির্দেশনা
- শুধু মাত্র শর্টলিস্টেড প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
- সাক্ষাৎকারের জন্য আমন্ত্রিত শর্টলিস্টেড প্রার্থীদের অবশ্যই হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), কাভার লেটার, সকল শিক্ষাগত সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা দাবী সাপেক্ষে প্রযোজ্য), NOC (কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে প্রযোজ্য ), এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই (২) কপি ছবি সঙ্গে আনতে হবে।
- অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
কোম্পানির তথ্য
- Bangladesh Army International University of Science and Technology, Cumilla
- ঠিকানা: Comilla Cantonment, Cumilla
রিপোর্ট
এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যাক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না।
কন্টেন্টটি লক করা আছে
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে, অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করে কন্টেন্টটি আনলক করুন।(আনলক করে আবার ব্যাক এ আসবেন, তাহলে পুরো বিজ্ঞপ্তি পড়তে আর কোনো অসুবিধা হবে না)
নতুন চাকরির খবর!
যেকোনো চাকরির আপডেট দ্রুত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন।
Comments
Post a Comment