জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে অধ্যক্ষ, প্রভাষক ও ইন্সট্রাক্টর পদে নিয়োগ
জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ
নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির সারসংক্ষেপ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদ সংখ্যা
মোট ৬টি
বেতন
আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ
১২ অক্টোবর, ২০২৫
পদের বিবরণ, যোগ্যতা ও অভিজ্ঞতা
১. অধ্যক্ষ (সংখ্যা: ১টি)
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং / এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
- অভিজ্ঞতা ও দক্ষতা: নার্সিং পেশাগত কর্মকাণ্ডে কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সহ নার্সিং প্রশাসনে ন্যূনতম ৫ (পাঁচ) বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. প্রভাষক (সংখ্যা: ৩টি)
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং / এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
- অভিজ্ঞতা ও দক্ষতা: ৩ (তিন) বছর ক্লিনিক বা হাসপাতালে স্টাফ নার্স পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং কলেজে কমপক্ষে ২ (দুই) বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩. ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর (সংখ্যা: ২টি)
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি-ইন-নার্সিং / এমএসসি-ইন-নার্সিং/ এমপিএইচ অথবা নার্সিং সম্পর্কিত বিষয়ে মাস্টার্স।
- অভিজ্ঞতা ও দক্ষতা: ২ (দুই) বৎসরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও নার্সিং কলেজে কমপক্ষে ১ (এক) বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
- পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্যতোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) “জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট” এর নামে জমা দিতে হবে।
- আবেদনপত্র আগামী ১২/১০/২০২৫ইং তারিখের মধ্যে অফিস সময়ে "জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট", আনরকিল্লা, আন্দরকিল্লা, চট্টগ্রাম এ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
মাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
চাকরির খবর পান সবার আগে
যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
কন্টেন্টটি লক করা আছে
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে, অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করে কন্টেন্টটি আনলক করুন।
Comments
Post a Comment