চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগ
স্থায়ী ও চুক্তিভিত্তিক বিভিন্ন পদে চাকরির সুযোগ
পদের বিবরণ
| পদের নাম ও সংখ্যা | বেতনক্রম/বেতন | সর্বোচ্চ বয়স |
|---|---|---|
| প্রভাষক (মার্কেটিং) - ০১ জন | গ্রেড: ৯ম | ৩২ বছর |
| সহকারী শিক্ষক (আইসিটি) - ০১ জন | গ্রেড: ১০ম | ৩২ বছর |
| বাস ড্রাইভার - ০১ জন (চুক্তিভিত্তিক) | সর্বসাকুল্যে ২২,০০০/- | ৩৫ বছর |
| বাস হেলপার - ০১ জন (চুক্তিভিত্তিক) | সর্বসাকুল্যে ১৬,০০০/- | ৩২ বছর |
| নিরাপত্তা প্রহরী - ০১ জন (চুক্তিভিত্তিক) | সর্বসাকুল্যে ১৬,০০০/- | ৩২ বছর |
| মালী - ০১ জন (চুক্তিভিত্তিক) | সর্বসাকুল্যে ১৬,০০০/- | ৩২ বছর |
বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রভাষক (মার্কেটিং): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। সম্মান শাখায় নিয়োগের ক্ষেত্রে MBA বা সমমানের স্নাতকোত্তর থাকতে হবে।
- সহকারী শিক্ষক (আইসিটি): কম্পিউটার বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স অথবা স্নাতক ডিগ্রিসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ।
- বাস ড্রাইভার: এসএসসি পাশ। হেভি ড্রাইভিং লাইসেন্স এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বাস হেলপার: এসএসসি পাশ। ২য় বিভাগ/সমমানের জিপিএ থাকতে হবে।
- নিরাপত্তা প্রহরী: এসএসসি পাশ। ন্যূনতম ৫'-৮" উচ্চতা এবং ১১০ পাউন্ড ওজন।
- মালী: ৮ম শ্রেণি/জেএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।
- (সকল পদের জন্য: শিক্ষাজীবনের কোনো স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না)।
সুবিধাদি ও নিয়মাবলি
- অন্যান্য সুবিধা (স্থায়ী পদের জন্য): প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, উৎসাহ ভাতা, নববর্ষ ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে।
- প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য আবাসন সুবিধা রয়েছে।
- পদগুলো এমপিওভুক্তির যোগ্য না হলেও, প্রতিষ্ঠান ১০০% মূল বেতন/ভাতা প্রদান করবে।
- লিখিত পরীক্ষা অক্টোবর মাসের নির্ধারিত তারিখে সকাল ০৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত, ২ কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহ নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে।
ব্যাংক ড্রাফট/পে-অর্ডার: 'সভাপতি, পরিচালনা পর্ষদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ' এর অনুকূলে সোনালী ব্যাংক/ট্রাস্ট ব্যাংক লি: থেকে করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
অধ্যক্ষ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,
বায়েজিদ, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম-৪২১০।
মূল বিজ্ঞপ্তি দেখুন
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
মূল বিজ্ঞপ্তিটি দেখুনমাসের সকল চাকরির খবর
আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫ মাসের সকল চাকরির বিজ্ঞপ্তি একসাথে দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
কন্টেন্টটি লক করা আছে
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে, অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করে কন্টেন্টটি আনলক করুন।
Comments
Post a Comment