পদসমূহ ও যোগ্যতা

১. অফিস সেক্রেটারি (০১টি পদ, ২৩ মাস)

বেতন: ৩০,০০০.০০ টাকা
  • যোগ্যতা: প্রার্থীকে শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৩.০০/সমমান এবং অন্য সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০/সমমানসহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
  • অথবা, শিক্ষাজীবনে কমপক্ষে একটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৩.০০/সমমান এবং অন্য সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০/সমমানসহ স্নাতক ডিগ্রী এবং প্রশাসনিক কাজে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত পদে অবশ্যই ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবশ্যক: কম্পিউটার (MS Office ও আনুসঙ্গিক প্রোগ্রাম) পরিচালনায় পারদর্শী হতে হবে।
  • অগ্রাধিকার: e-GP System ও প্রকিউরমেন্ট সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

২. একাউনটেন্ট (০১টি পদ, ২৩ মাস)

বেতন: ৩০,০০০.০০ টাকা
  • যোগ্যতা: প্রার্থীকে শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি পাবলিক পরীক্ষায় জিপিএ ৩.০০/সমমান এবং অন্য সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০/সমমানসহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান হতে হিসাববিজ্ঞানে ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
  • আবশ্যক: কম্পিউটার (MS Office ও আনুসঙ্গিক প্রোগ্রাম) পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
  • অগ্রাধিকার: e-GP System এ প্রকিউরমেন্ট সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. অফিস সহায়ক (০১টি পদ, ২৩ মাস)

বেতন: ১৫,০০০.০০ টাকা
  • যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান/বোর্ড হতে শিক্ষা জীবনের সকল পর্যায়ে কমপক্ষে জিপিএ ২.৫০/সমমানসহ এস.এস.সি./সমমান পাশ হতে হবে।

আবেদনের শর্তাবলী ও নিয়ম

  • আগ্রহী প্রার্থীদেরকে ০২ (দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর উল্লেখসহ পূর্ণ জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ ২ (দুই) সেট আবেদনপত্র আগামী ০২.১১.২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে।
  • চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
  • অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।
  • লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
  • এই নিয়োগ কেবলমাত্র প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত বহাল থাকবে।
  • কর্তৃপক্ষ যেকোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদন পাঠানোর ঠিকানা

প্রফেসর ড. সজল চন্দ্র বণিক
সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম), পিন: ১৫০ B B
পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তর (ডিআরই)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম-৪৩৪৯।