চাকরির সারসংক্ষেপ

পদএকাউন্ট সহকারী ম্যানেজার
পদ সংখ্যা০১ টি
যোগ্যতাএইচএসসি/সমমান
বয়সসর্বোচ্চ ৪৫ বছর
আবেদনের শেষ তারিখ২৬ অক্টোবর, ২০২৫

যোগ্যতা ও অভিজ্ঞতা

এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম, চট্টগ্রাম সেনানিবাস কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হল-২৪ এর নিয়ন্ত্রিত বেসামরিক পদ পূরণের জন্য উদ্যমী, কর্মস্পৃহ এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাশ এবং প্রফেশনাল দক্ষতাসম্পন্ন হতে হবে।
  • দক্ষতা: আর্থিক রিপোর্টিং, বাজেট, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এবং আর্থিক হিসাব সংশ্লিষ্ট নথিপত্র রক্ষণাবেক্ষণে দক্ষতা।
  • ভ্যাট, ট্যাক্স, অডিট ও ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে।
  • এমএস এক্সেল ও এমএস ওয়ার্ড পরিচালনায় পারদর্শী হতে হবে।
  • অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • অগ্রাধিকার: একাউন্ট বিষয়ক কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্যতা প্রদান করা হবে।
  • বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সিভি (Curriculum Vitae), আবেদনপত্র, শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র আগামী ২৬ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে:

পরিচালক, হল-২৪ কনভেনশন সেন্টার, এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম (এক্টিভ শাখা), চট্টগ্রাম সেনানিবাস।