মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (MFP)

মাইক্রোফাইন্যান্স সুপারভাইজার

পদ সংখ্যা: ৪০০টি
  • বেতন: শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা (পারফরম্যান্স অনুযায়ী ২৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে)।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: আবশ্যক নয়।

জুনিয়র অ্যাকাউন্টেন্ট

পদ সংখ্যা: ১৫০টি
  • বেতন: শিক্ষানবিশকালে ২০,৫০০ টাকা, স্থায়ীকরণের পর পারফরম্যান্স অনুযায়ী সর্বোচ্চ ২৩,০০০ টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বাণিজ্য বিভাগে অগ্রাধিকার)।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: আবশ্যক নয়, তবে একাউন্টিং সফটওয়্যার (ERP) পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার।

হেলথ প্রোগ্রাম (Health Program)

মেডিকেল এসিস্ট্যান্ট / প্যারামেডিক

পদ সংখ্যা: ৪০টি
  • বেতন: ২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে), সাথে পারফরম্যান্স ইনসেনটিভ।
  • শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে MATS কোর্স বা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সম্পন্ন।
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
  • অভিজ্ঞতা: পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার।
  • বিশেষ সুবিধা: মহিলা প্যারামেডিকদের জন্য আবাসন ব্যবস্থা ফ্রি।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

  • আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর, ২০২৫।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের (https://www.shakti.org.bd/career) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য)।
  • জামাত: চূড়ান্তভাবে নির্বাচিত হলে পদের ভিত্তিতে ১,৫০০ বা ৩,০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।
  • মোটরসাইকেল: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের পুরুষ প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • সাক্ষাৎকার: নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অন্যান্য কাগজপত্র সাথে আনতে হবে।