চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (CDA)
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
মোট পদ: ৩১, মোট জনবল: ১১৮ জন
পদসমূহ (মোট ৩১টি পদ)
১. সহকারী প্রকৌশলী
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী বা সমতুল্য। সরকারি/বিধিবদ্ধ প্রতিষ্ঠানে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞদের অগ্রাধিকার।
২. সহকারী স্থপতি
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রীধারী।
৩. সহকারী প্রোগ্রামার
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
৪. স্টাফ অফিসার
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী অথবা ২য় শ্রেণীর অনার্সসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।
৫. জনসংযোগ কর্মকর্তা
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রী অথবা ২য় শ্রেণীর অনার্সসহ ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।
৬. ইকনমিক এনালিস্ট
- গ্রেড: ৯ (স্কেল: ২২০০০-৫৩০৬০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রী/এম.বি.এ. এবং সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
৭. জি.আই.এস এনালিস্ট
- গ্রেড: ১১ (স্কেল: ১২৫০০-৩০২৩০/-)
- পদ সংখ্যা: ০৩ জন
- যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। জিআইএস-এ ট্রেনিং এবং ২ বছরের অভিজ্ঞতা।
৮. জুনিয়র হিসাবরক্ষক
- গ্রেড: ১১ (স্কেল: ১২৫০০-৩০২৩০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: বাণিজ্যে ২য় শ্রেণীর স্নাতক এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৯. সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
- গ্রেড: ১৩ (স্কেল: ১১০০০-২৬৫৯০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: স্নাতক বা সমমান। টাইপিং গতি (প্রতি মিনিটে): বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ।
১০. মার্কেট সুপারিনটেনডেন্ট
- গ্রেড: ১৪ (স্কেল: ১০২০০-২৪৬৮০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: স্নাতক ডিগ্রী, সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
১১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- গ্রেড: ১৪ (স্কেল: ১০২০০-২৪৬৮০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: স্নাতক বা সমমান। টাইপিং গতি (প্রতি মিনিটে): বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ।
১২. ড্রাফটসম্যান
- গ্রেড: ১৪ (স্কেল: ১০২০০-২৪৬৮০/-)
- পদ সংখ্যা: ০৪ জন
- যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১৩. ড্রাইভার
- গ্রেড: ১৫ (স্কেল: ৯৭০০-২৩৪৯০/-)
- পদ সংখ্যা: ০৪ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাস, ৩ বছরের অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স।
১৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- গ্রেড: ১৬ (স্কেল: ৯৩০০-২২৪৯০/-)
- পদ সংখ্যা: ১১ জন
- যোগ্যতা: HSC পাস। টাইপিং গতি (প্রতি মিনিটে): বাংলা ২০, ইংরেজি ২০ শব্দ।
১৫. মেইনটেন্যান্স ইন্সপেক্টর
- গ্রেড: ১৬ (স্কেল: ৯৩০০-২২৪৯০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: HSC পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১৬. সহকারী ক্যাশিয়ার
- গ্রেড: ১৬ (স্কেল: ৯৩০০-২২৪৯০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: বাণিজ্যে ২য় শ্রেণীর স্নাতক এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১৭. ইমারত পরিদর্শক
- গ্রেড: ১৬ (স্কেল: ৯৩০০-২২৪৯০/-)
- পদ সংখ্যা: ১৮ জন
- যোগ্যতা: ম্যাট্রিক এবং সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার।
১৮. সার্ভেয়ার
- গ্রেড: ১৬ (স্কেল: ৯৩০০-২২৪৯০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: HSC এবং সার্ভে ট্রেনিং। অভিজ্ঞদের অগ্রাধিকার।
১৯. ইলেকট্রিশিয়ান
- গ্রেড: ১৮ (স্কেল: ৮৮০০-২১৩১০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, ৫ বছরের অভিজ্ঞতা, A.B.C লাইসেন্সধারী।
২০. অটো-ইলেকট্রিশিয়ান
- গ্রেড: ১৮ (স্কেল: ৮৮০০-২১৩১০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, অটো-ইলেকট্রিক্যাল পার্টস মেরামতে ৩ বছরের অভিজ্ঞতা।
২১. পাম্প চালক
- গ্রেড: ১৯ (স্কেল: ৮৫০০-২০৫৭০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।
২২. লিফটম্যান
- গ্রেড: ১৯ (স্কেল: ৮৫০০-২০৫৭০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, ৩ বছরের অভিজ্ঞতা।
২৩. এক্সেলেটর অপারেটর
- গ্রেড: ১৯ (স্কেল: ৮৫০০-২০৫৭০/-)
- পদ সংখ্যা: ০২ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, ৩ বছরের অভিজ্ঞতা।
২৪. মোয়াজ্জিন
- গ্রেড: ১৯ (স্কেল: ৮৫০০-২০৫৭০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস। কোরআনে হাফেজ ও সুমিষ্ট স্বরের অধিকারী।
২৫. সহকারী পাম্প চালক
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ০১ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।
২৬. অফিস সহায়ক
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ১২ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, সাইকেল চালনায় পারদর্শী।
২৭. প্রসেস সার্ভার
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ০৩ জন
- যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান।
২৮. ইলেকট্রিক হেলপার
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ০৩ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।
২৯. নিরাপত্তা প্রহরী
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ১৪ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট। সামরিক/আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার।
৩০. মালী
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ০৪ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৩১. পরিচ্ছন্নতাকর্মী
- গ্রেড: ২০ (স্কেল: ৮২৫০-২০০১০/-)
- পদ সংখ্যা: ১২ জন
- যোগ্যতা: ৮ম শ্রেণি/সার্টিফিকেট, ৩ বছরের অভিজ্ঞতা। সুইপার/লেদার সম্প্রদায়ের অগ্রাধিকার।
আবেদনের শর্তাবলী
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।
-
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে:
(ক) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
(খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি।
(গ) চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
(ঘ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদ (সত্যায়িত)।
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি।
(চ) কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
(ছ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অন্যান্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ (সত্যায়িত)। - বয়সসীমা: ২৫/০৩/২০২০ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- আবেদন ফি (অফেরতযোগ্য):
- গ্রেড ১ হতে ৯: ২০০/- (দুইশত) টাকা
- গ্রেড ১০: ২০০/- (দুইশত) টাকা
- গ্রেড ১১ হতে ১৬: ১০০/- (একশত) টাকা
- গ্রেড ১৭ হতে ২০: ৫০/- (পঞ্চাশ) টাকা
"চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ"-এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। - সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান অনুসরণ করা হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বে দাখিলকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
- কোন তথ্য গোপন করলে বা ভুল তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আবেদন ফরম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cda.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
- খামের উপর আবেদনকারীর নাম, পিতার নাম, পদের নাম ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদেরকে "সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ" বরাবরে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদন ফরমটি CDA-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ
২১ নভেম্বর, ২০২৫ (অফিস চলাকালীন)
কন্টেন্টটি লক করা আছে
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে, অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করে কন্টেন্টটি আনলক করুন।
নতুন চাকরির খবর!
যেকোনো চাকরির আপডেট দ্রুত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন।
No comments:
Post a Comment