বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬

বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬
5 Sec
📢 জরুরি নির্দেশনাঃ বিজ্ঞপ্তি পড়ার সময় অন্য কোনো সাইটে চলে গেলে, ব্যাকে এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে। ★ ATS friendly and best সিভি, কাভার লেটার বানাতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৮৮৭৩৮৮৮২৩

বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)

হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং), প্রধান কার্যালয়, ঢাকা।

বিজ্ঞপ্তি নং: ৪২/২০২৬ | তারিখ : ৩০ বৈশাখ ১৪৩৩ / ১৩ মে ২০২৬
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
Application Deadline
২১ জুন ২০২৬

আগ্রহী প্রার্থীরা সময় শেষ হওয়ার পূর্বে আবেদন সম্পন্ন করুন।

00 Days
00 Hrs
00 Mins
00 Secs
বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণী (At a Glance)
মোট পদসংখ্যা ২৬ টি (Vacancy: 26)
কাজের ধরন ফুল টাইম (সরকারি ব্যাংক জব)
বেতন স্কেল ১৬তম গ্রেড (৯,৩০০ - ২২,৪৯০/-)
প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১/০১/২০২৬)

🏢 এই চাকরি সম্পর্কে (Job Overview)

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩ মে ২০২৬ ইং তারিখ বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৬ (BB Data Entry Operator Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৬ তম গ্রেডের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) ক্যাটাগরিতে ২৬ টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

🎓 শিক্ষাগত যোগ্যতা ও টেকনিক্যাল অভিজ্ঞতা

📄 শিক্ষাগত যোগ্যতা (Education):

স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।

২১/০৬/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতক/সমমান ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারা আবেদনের যোগ্য হবেন।

🛠 কম্পিউটার ও টেকনিক্যাল দক্ষতা:

কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ০৬ মাস মেয়াদী ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স থাকতে হবে।

📌 কম্পিউটার বিজ্ঞান/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে উপরোক্ত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সের প্রয়োজন নেই।

📊 জিপিএ/সিজিপিএ সমতা বিধান নীতিমালা

৮ (ক) এস.এস.সি এবং এইচ.এস.সি সমমান পরীক্ষার জিপিএ বিন্যাস:

৫.০০ স্কেলে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব: প্রথম শ্রেণি/বিভাগ
৫.০০ স্কেলে জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম: দ্বিতীয় শ্রেণি/বিভাগ
৫.০০ স্কেলে জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম: তৃতীয় শ্রেণি/বিভাগ

৮ (খ) বিশ্ববিদ্যালয় সিজিপিএ সমমান পরীক্ষা বিভাগ বিন্যাস:

৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব / ৫.০০ স্কেলে ৩.৭Side৫ বা তদূর্ধ্ব: প্রথম শ্রেণি
৪.০০ স্কেলে ২.২৫ থেকে ৩.০০ এর কম / ৫.০০ স্কেলে ২.৮১৩ থেকে ৩.৭৫ এর কম: দ্বিতীয় শ্রেণি
৪.০০ স্কেলে ১.৬৫ থেকে ২.২৫ এর কম / ৫.০০ স্কেলে ২.০৬৩ থেকে ২.৮১৩ এর কম: তৃতীয় শ্রেণি

📌 ৮ (গ) ও-লেভেল এবং এ-লেভেল সমমান: 'O' Level এবং 'A' Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে মঞ্জুরী কমিশন (UGC)/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ফলাফল প্রদান করতে হবে।

💳 ফি ও আবেদন পেমেন্ট প্রক্রিয়া (Payment Guidelines)

১. আবেদন ফি: অফেরতযোগ্য টাকা ২০০/- (দুইশত টাকা)। আবেদনের সময় Bangla QR code এর মাধ্যমে প্রদান করতে হবে।

২. পেমেন্ট মাধ্যম: ডাচবাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) রকেটের অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির Bill Pay অপশন ব্যবহার করে ফি প্রদান করা যাবে। অথবা Bangla QR কোড সম্বলিত পেমেন্ট পেজের মাধ্যমে যেকোনো Bangla QR সাপোর্ট করে এমন অ্যাপ দ্বারা ফি পরিশোধ করা যাবে।

৩. Payment Verification (বাধ্যতামূলক): ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে "Verify Payment" লিংকে ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন সম্পূর্ণ হবে না এবং বাতিল হবে।

৪. Tracking Page সংরক্ষণ: পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদর্শন করা হবে। পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড ও পরবর্তী সকল কাজের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট বা সংরক্ষণ করতে হবে।

📝 অনলাইন আবেদন ফর্ম পূরণের নির্দেশনাবলী ও শর্তাবলী

আগ্রহী প্রার্থীরা ১৪/০৫/২০২৬ থেকে ২১/০৬/২০২৬ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করবেন।
যাদের অলরেডি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে CV আইডি রয়েছে, তারা উক্ত CV আইডির মাধ্যমে সরাসরি আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা-মাতার নাম এস.এস.সি সনদের সাথে মিল থাকতে হবে।
নতুন আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা সঠিক গাইডলাইন অনুযায়ী নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা রঙিন ফরমাল ছবি আপলোড করবেন।
ছবি ও স্বাক্ষরের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর ও ছবি আপলোডে ভুল বা ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের সুযোগ থাকবে না এবং সরাসরি আবেদন বাতিল হবে।
অনলাইনে সফলভাবে আবেদনের পর CV Identification Number, Tracking Number ও পাসওয়ার্ড অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।
প্রার্থীদের লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা- এই তিন ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করে সফল হতে হবে।
আবেদনের সময় কোনো দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় মূল দলিলাদি এবং স্থায়ী ঠিকানার প্রমাণ সনদপত্র নিয়ে বোর্ডে হাজির হবেন।
চাকুরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষার কোনো সুযোগ দেওয়া হবে না।

📍 প্রধান কার্যালয় ও যোগাযোগ ঠিকানা

🏢

বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Head Office)

ঠিকানা: হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।

⏰ আবেদনের সময়সীমা: ১৪ মে ২০২৬ হতে ২১ জুন ২০২৬ রাত ১১.৫৯ টা পর্যন্ত 💰 ফি পরিশোধের শেষ সময়: ২৪ জুন ২০২৬ রাত ১১.৫৯ টা
🌐 বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট সাইট: http://erecruitment.bb.org.bd/
📌 নিয়মিত আপডেট

আপনার পছন্দের বিভাগের জব সার্কুলারগুলো দেখতে লিংকে ক্লিক করুন

অপেক্ষা করুন...

⚠️ সতর্কর্তা ও প্রতারণা এড়ানোর নির্দেশনা

এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যাক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না।

উৎস (Job Source): Bdjobs | প্রকাশের তারিখ: ৩০ মে ২০২৬ (আজ)
স্বত্ব © ২০২৬ | বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় | পরিচালক এইচআরডি-১
AI Check CV Matching Score

আপনার সিভির টেক্সট পেস্ট করে বাংলাদেশ ব্যাংক 'ডাটা এন্ট্রি অপারেটর' পদের সাথে ম্যাচিং শতাংশ এবং বিস্তারিত যোগ্যতা যাচাই করুন।

🔔 New Job Circular Alert

নতুন যেকোনো জব সার্কুলার পেতে পারেন আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যেমে। আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন, যেকোনো জবের আপডেট জানুন খুব দ্রুত, সহজেই।

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...