ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - চট্টগ্রাম

ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - চট্টগ্রাম
5

জরুরি নির্দেশনাঃ

বিজ্ঞপ্তি পড়ার সময় অন্য কোনো সাইটে চলে গেলে, ব্যাকে এসে আবার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।

ATS Friendly এবং সেরা মানের সিভি (CV) বা কাভার লেটার তৈরি করতে এখনই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন:

📞 ০১৮৮৭-৩৮৮৮২৩

ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদসমূহ দেখুন ↓
Education & Academic Services

ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ

ওয়াপদা কলোনী গেইট, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম

স্বনামধন্য আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

আবেদনের শেষ সময়

তারিখ: ২৯ জুলাই ২০২৬ খ্রিঃ

নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন বা বায়োডাটা জমা দিন।

00 দিন
00 ঘণ্টা
00 মিনিট
00 সেকেন্ড

খালি পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

Chemistry Teacher
🧪

সহকারী শিক্ষক - রসায়ন

কর্মক্ষেত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রসায়ন বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স অথবা পাস ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষকতা অভিজ্ঞতা অগ্রাধিকার বেতন আলোচনা সাপেক্ষে
ICT Teacher
💻

সহকারী শিক্ষক - আইসিটি (ICT)

কর্মক্ষেত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার ল্যাব

শিক্ষাগত যোগ্যতা: বি.এস-সি অথবা কম্পিউটার সায়েন্স-এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

ল্যাব পরিচালনায় দক্ষ বেতন আলোচনা সাপেক্ষে
Hostel Super
🕌

হোস্টেল সুপার (আবাসিক)

কর্মক্ষেত্র: ছাত্রাবাস ও আবাসিক নিরাপত্তা তদারকি

শিক্ষাগত যোগ্যতা: সহি কুরআন শিক্ষাদানে সক্ষম ফাজিল অথবা কামিল/সম্মান ডিগ্রিধারী হতে হবে।

আবাসিক হোস্টেল ম্যানেজমেন্ট বেতন আলোচনা সাপেক্ষে
Office Peon
🏃‍♂️

পিয়ন / অফিস সহায়ক

কর্মক্ষেত্র: বিদ্যালয়ের প্রশাসনিক ও অফিশিয়াল দায়িত্ব

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি / জেএসসি পাস। ভদ্র, অমায়িক ও কঠোর পরিশ্রমী হতে হবে।

আবেদন ফরম একদম ফ্রি বেতন আলোচনা সাপেক্ষে

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশাবলী

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (NID), সকল একাডেমিক সনদ ও মার্কশিটের ফটোকপি সহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচী

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে দুপুর ২.০০ টা এবং শুক্রবার ও শনিবার বিকেল ৩.০০ টা হতে ৫.০০ টার মধ্যে বিদ্যালয়ের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আবেদন ফি

নগদ ৫০০/- (পাঁচশত) টাকার বিনিময়ে ১, ২ ও ৩ নং পদের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে। তবে ৪ নং পদ (পিয়ন)-এর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ঠিকানা ও যোগাযোগের মাধ্যম

ওয়াপদা কলোনী গেইট, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম। যেকোনো প্রয়োজনে সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।

সতর্কতা ও গুরুত্বপূর্ন ঘোষণা:

এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যাক্তি/প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোন প্রকার হয়রানিমূলক (শারীরিক/মানসিক) আচরণ করলে অতিসত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। চাকরিকালীন কোন প্রকার হয়রানির (শারীরিক/মানসিক) সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না।

জব সোর্স: দৈনিক আজাদী প্রকাশের তারিখ: আজ (২০ জুলাই, ২০২৬) অধ্যক্ষ: ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ
📄 CV যোগ্যতা যাচাই ১ সেকেন্ডে সিভি পরীক্ষা করুন

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...