কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTER) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTER) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ২৫১টি পদ
জরুরি নির্দেশনা
স্বয়ংক্রিয় বন্ধ হবে: 5

বিশেষ দ্রষ্টব্যঃ বিজ্ঞপ্তি পড়ার সময় অন্য কোনো সাইটে চলে গেলে, মোবাইলের ব্যাক (Back) বাটনে প্রেস করে আবার এই পৃষ্ঠায় ফিরে আসুন। সবকিছু ঠিক হয়ে যাবে।

চাকরি পাওয়ার নিশ্চয়তা বাড়ান!

সবচেয়ে আধুনিক ও ATS ফ্রেন্ডলি প্রফেশনাল সিভি বা কাভার লেটার তৈরি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

০১৮৮৭৩৮৮৮২৩ (কল করুন)
সতর্কতা নির্দেশিকা

এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা কোনো অর্থ চাইলে কিংবা হয়রানিমূলক আচরণ করলে জবটি রিপোর্ট করুন। চাকরির জন্য কোনো অর্থ লেনদেন করবেন না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কারিগরি শিক্ষা অধিদপ্তর

এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ | www.techedu.gov.bd

প্রকাশ: ২৮/০৬/২০২৬ পদসংখ্যা: ২৫১ টি
পুনঃনিয়োগ-বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও পলিটেকনিকসমূহে বিশাল সরকারি চাকরি

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের আবেদন আহ্বান করা যাচ্ছে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

স্মারক নং ৫৭.০৩.০০০০.০৪৬.১১.০১২.২৫-২১৮
চাকরির ধরণ সরকারি চাকরি
আবেদন লিংক dter.teletalk.com.bd
অনলাইন আবেদন শেষ সময়

২১ জুলাই ২০২৬

আজই আবেদন সম্পন্ন করুন, শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে!

00
Days
:
00
Hours
:
00
Mins
:
00
Secs

পদসমূহের বিস্তারিত বিবরণী

আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিচের পদগুলো দেখে আবেদন করুন

০১. ফার্মাসিস্ট গ্রেড-১১তম

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-

শূন্যপদ: ০২টি কর্মস্থল: বাংলাদেশ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পন্নকারী হতে হবে।

০২. হিসাব রক্ষক গ্রেড-১৩তম

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-

শূন্যপদ: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে।

০৩. উচ্চমান সহকারী গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা এবং টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

০৪. ইউডিএ কাম ডাটা প্রসেসর গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটারে MS Office ও ডাটা প্রসেসিংয়ে অত্যন্ত দক্ষ, গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

০৫. হিসাব রক্ষক গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০১টি

বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে MS Office চালনায় দক্ষতা।

০৬. কোষাধ্যক্ষ গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০৫টি

বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী এবং কম্পিউটারে MS Office ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

০৭. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-অপারেটর গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:

স্নাতক/সমমান ডিগ্রি। সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ।

কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

০৮. লাইব্রেরিয়ান গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০৪টি

যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং কম্পিউটারে MS Office কাজ করার দক্ষতা।

০৯. কম্পাউন্ডার গ্রেড-১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

শূন্যপদ: ০৪টি

উচ্চ মাধ্যমিক (HSC)/সমমান পাস এবং ফার্মেসী কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিক্যাল অ্যাসিস্টেন্ট সার্টিফিকেটসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা।

১০. অফিস সহকারী কাম অপারেটর গ্রেড-১৬তম

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

শূন্যপদ: ২৮টি

উচ্চ মাধ্যমিক (HSC)/সমমান পরীক্ষায় অন্যুন দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ।

কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

১১ - ১৪. অন্যান্য পদসমূহ (গ্রেড-১৬তম)

স্টোর কিপার (০১টি), ডাটা প্রসেসর (২৯টি), এলডিএ (০৩টি), হিসাব সহকারী (০৯টি)

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

স্টোর কিপার ও ডাটা প্রসেসরঃ এইচএসসি পাস, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং স্পিড।

হিসাব সহকারীঃ এইচএসসি (ব্যবসায় শিক্ষা) পাস এবং কম্পিউটারে MS Office এ দক্ষতা।

নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল কপি

বিজ্ঞপ্তির সম্পূর্ণ অংশ দেখতে নিচের বাটনে ক্লিক করুন অথবা ইমেজটি লোড করুন।

নতুন জব সার্কুলার এলার্ট! 🔔

নতুন যেকোনো সরকারি-বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি সরাসরি আপনার মোবাইলে পেতে আমাদের গ্রুপগুলোতে জয়েন করুন খুব দ্রুত এবং সহজেই।

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...