আস-সুন্নাহ ফাউন্ডেশন (As-Sunnah Foundation)
দাঈ (Da'ee) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
📢 গুরুত্বপূর্ণ তথ্য: আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী দাওয়াহভিত্তিক কার্যক্রম পরিচালনা ও উপকারভোগীদের কাছে ইসলামি শিক্ষা পৌঁছে দিতে ৭ জন উদ্যমী ও নিষ্ঠাবান 'দাঈ' নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের গুগল ফরমের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
Organization Name
আস-সুন্নাহ ফাউন্ডেশন
Post Name
দাঈ (Da'ee)
Total Vacancy
০৭ জন
Job Location
দেশের যেকোনো স্থান (নির্ধারিত)
Salary Range
১৮,০০০ – ২৫,০০০ টাকা
Application Mode
অনলাইন (Google Form)
যোগ্যতা ও শর্তাবলী
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল / কামিল / মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ।
জ্ঞান ও দক্ষতা: ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।
আইটি ও প্রযুক্তি দক্ষতা: MS Office, Google Workspace এবং AI ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
কমিউনিকেশন: উন্নত যোগাযোগের দক্ষতা (Communication Skills) থাকতে হবে।
মানসিকতা ও সক্ষমতা: মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার প্রবল মানসিকতা ও শারীরিক সক্ষমতা আবশ্যক।
দায়িত্ব ও কর্তব্যসমূহ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক যাবতীয় কার্যক্রম পরিচালনা।
মানবসেবা বিভাগ কর্তৃক পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্পসমূহ পরিচালনা করা।
মাঠপর্যায়ে উপস্থিত থেকে উপকারভোগীদের দ্বীনি ও নৈতিক তদারকি নিশ্চিত করা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ সর্বাবস্থায় মেনে চলা।
নিয়োগ ও বাছাই প্রক্রিয়া
ধাপ ১: প্রাথমিক ইন্টারভিউ এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে শর্টলিস্ট তৈরি করা হবে।
ধাপ ২: সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩ দিনের একটি আবাসিক ক্যাম্পে অংশ নিতে হবে।
ধাপ ৩: আবাসিক ক্যাম্পের মূল্যায়নের ওপর ভিত্তি করে ৭ জনকে ১ বছরের প্রকল্প-ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।
স্থায়ীকরণ: ১ বছর পর সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে চাকরি স্থায়ী হতে পারে।
সুযোগ-সুবিধাসমূহ
উম্মাহর দ্বীনি ও খিদমাতি কাজের সুবর্ণ সুযোগ।
মাসিক বেতন: ১৮,০০০ – ২৫,০০০ টাকা।
প্রতিষ্ঠানের মাধ্যমে থাকা ও খাওয়ার সুব্যবস্থা।
বছরে ২টি ঈদ বোনাস এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।
No comments:
Post a Comment