সেনা পাবলিক স্কুল ও কলেজ

SPSC
সেনা পাবলিক স্কুল ও কলেজ
সাভার সেনানিবাস, ঢাকা
অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি
সতর্কবার্তা: চাকরি বা নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অনৈতিক আর্থিক লেনদেন করবেন না।
প্রতিষ্ঠান SPSC Savar
আবেদন ফি ৫০০/- টাকা
সর্বোচ্চ বয়স ৩৫ বছর
শেষ তারিখ ২৬ আগস্ট, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২৬ (রাত ১১:৫৯ মি:)
00
00
00
00
📋 পদসমূহের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

১. ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (০১ জন)

  • বেতন স্কেল: ৯ম গ্রেড
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং এমএস/এমএসসি ডিগ্রিধারী। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবহারিক প্রশিক্ষণ/ইন্টার্নশিপ সম্পন্নকারী এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. সহকারী শিক্ষক - ইংরেজি (০২ জন)

  • বেতন স্কেল: ১০ম গ্রেড
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে।
অন্যান্য সুবিধাদি: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা, উৎসাহ ভাতা, পিএফ, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
📅 পরীক্ষার সময়সূচী ও নম্বর বন্টন
  • লিখিত পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট, ২০২৬ (সকাল ১০:০০ ঘটিকায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে)।
  • পরীক্ষার মান বন্টন (মোট ১০০ নম্বর): বিষয় ভিত্তিক-৭০, ইংরেজি-১০, গণিত-১০, সাধারণ জ্ঞান-১০ (সময়: ২ ঘণ্টা)।
  • মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা: ৩১ আগস্ট, ২০২৬ (সম্ভাব্য) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস/ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
💻 অনলাইনে আবেদনের নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ আগস্ট, ২০২৬ (রাত ১১.৫৯ মি:) এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

  • আবেদনের লিংক: spscsavarcanttjobs.apply.ac অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন ফি: ৫০০/- টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।
  • বিশেষ নির্দেশ: আবেদন শেষে Money Receipt প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে এডমিট কার্ড ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।
  • বয়সসীমা: ২৬ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...