📋 ঠিকানা কপি হয়েছে!
নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)
Center of Excellence in Higher Education | বসুন্ধরা, ঢাকা
বিশেষ সতর্কতা: এই চাকরির জন্য কোনো ধরনের অর্থ লেনদেন করবেন না। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
পদের নাম, শূন্যপদ ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ
০১. বুক সর্টার (০১ টি)
- বেতন স্কেল: ১২,৮৭০-১২৮৭-৩২,১৭৫/-
- যোগ্যতা: গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে কমপক্ষে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিপ্লোমাসহ কম্পিউটারে দক্ষ হতে হবে।
- অভিজ্ঞতা: যেকোনো লাইব্রেরিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
০২. গেট কীপার (০১ টি)
- বেতন স্কেল: ৮,৮৪৯-৮৮৫-২২,১২৩/-
- যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস হতে হবে।
- অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
০৩. ইলেকট্রিশিয়ান (০২ টি)
- বেতন স্কেল: ১২,৮৭০-১২৮৭-৩২,১৭৫/-
- যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল (ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) ০২ বছরের ট্রেড কোর্স পাস। বৈদ্যুতিক লাইসেন্স বোর্ডের পারমিট-গ শ্রেণি আবশ্যক।
- অভিজ্ঞতা: বৃহৎ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক যন্ত্রপাতি ফিটিং ও মেরামতে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩৩ বছর।
০৪. ইলেকট্রিশিয়ান হেল্পার (০১ টি)
- বেতন স্কেল: ৮,৮৪৯-৮৮৫-২২,১২৩/-
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ০৬ (ছয়) মাসের বেসিক ট্রেড কোর্স পাস। লাইসেন্স বোর্ডের পারমিট-গ শ্রেণি থাকতে হবে।
- অভিজ্ঞতা: যেকোনো বৃহৎ প্রতিষ্ঠানে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
০৫. এইচ ভি এ সি টেকনিশিয়ান (০৩ টি)
- বেতন স্কেল: ১২,৮৭০-১২৮৭-৩২,১৭৫/-
- যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেকানিক্যাল) ০২ বছরের ট্রেড কোর্স পাস।
- অভিজ্ঞতা: বৃহৎ প্রতিষ্ঠানে HVAC পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩৫ বছর।
০৬. এইচ ভি এ সি টেকনিশিয়ান হেল্পার (০২ টি)
- বেতন স্কেল: ৮,৮৪৯-৮৮৫-২২,১২৩/-
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ এয়ার কন্ডিশনিং/HVAC বিষয়ে ০৬ মাসের বেসিক ট্রেড কোর্স।
- অভিজ্ঞতা: বৃহৎ প্রতিষ্ঠানে HVAC সংক্রান্ত কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
০৭. লিফট টেকনিশিয়ান (০১ টি)
- বেতন স্কেল: ১২,৮৭০-১২৮৭-৩২,১৭৫/-
- যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেকানিক্যাল) ০২ বছরের ট্রেড কোর্স পাস।
- অভিজ্ঞতা: বৃহৎ প্রতিষ্ঠানে লিফট পরিচালনা ও মেরামতে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩৫ বছর।
০৮. লিফট অপারেটর (০৪ টি)
- বেতন স্কেল: ৮,৮৪৯-৮৮৫-২২,১২৩/-
- যোগ্যতা: এসএসসি পাসসহ কমপক্ষে ০৬ (ছয়) মাসের বেসিক ট্রেড কোর্স (জেনারেল মেকানিকাল)।
- অভিজ্ঞতা: লিফট অপারেটর হিসেবে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩৩ বছর।
০৯. প্লাম্বার এন্ড স্যানিটারি টেকনিশিয়ান (০১ টি)
- বেতন স্কেল: ১২,৮৭০-১২৮৭-৩২,১৭৫/-
- যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (বিল্ডিং মেইনটেন্যান্স/প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং/মেকানিক্যাল) ০২ বছরের কোর্স।
- অভিজ্ঞতা: প্লাম্বিং ও স্যানিটারি রক্ষণাবেক্ষণে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩৩ বছর।
১০. প্লাম্বার এন্ড স্যানিটারি টেকনিশিয়ান হেল্পার (০১ টি)
- বেতন স্কেল: ৮,৪৯২-৮৪৯-২১,২২৯/-
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ প্লাম্বিং এন্ড স্যানিটারি বিষয়ে কমপক্ষে ০৬ মাসের ট্রেড কোর্স।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
১১. এস টি পি হেল্পার (০২ টি)
- বেতন স্কেল: ৮,৪৯২-৮৪৯-২১,২২৯/-
- যোগ্যতা: ৮ম শ্রেণি পাসসহ জেনারেল মেকানিক বিষয়ে কমপক্ষে ০৬ মাসের বেসিক ট্রেড কোর্স।
- অভিজ্ঞতা: সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট (STP) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা।
- সর্বোচ্চ বয়স: ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া ও প্রেরণের ঠিকানা
সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন পত্রে (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান যোগাযোগের ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) বয়স (জ) শিক্ষাগত যোগ্যতা (ঝ) পেশা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক পাঠাতে হবে।
সংযুক্তি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যয়িত কপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয়তা সনদপত্র।
আবেদন প্রেরণের ঠিকানা:
পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ তারিখ: ২০শে আগস্ট ২০২৬ ইং
No comments:
Post a Comment