পদের বিবরণ ও যোগ্যতা

০১. লেকচারার (ইংরেজি)

  • পদ সংখ্যা: ০১ (মহিলা)
  • বেতন স্কেল: ৳ ২২,০০০ - ৫৩,০৬০/-
  • শিক্ষাগত যোগ্যতা: ইংরেজিতে অনার্সসহ স্নাতকোত্তর। ন্যূনতম প্রথম বিভাগ বা সমমানের CGPA থাকতে হবে।
  • অন্যান্য: শ্রেণিকক্ষে পাঠদানে পারদর্শিতা এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আবশ্যক।

০২. সহকারী শিক্ষক (আরবি)

  • পদ সংখ্যা: ০৫ (পুরুষ-২, মহিলা-৩)
  • বেতন স্কেল: ৳ ১৬,০০০ - ৩৮,৬৪০/-
  • শিক্ষাগত যোগ্যতা: আরবিতে অনার্স/হাদিসসহ কামিল/স্নাতকোত্তর।
  • অন্যান্য: আরবিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

০৩. সহকারী শিক্ষক (বিভিন্ন বিষয়)

  • বেতন স্কেল: ৳ ১৬,০০০ - ৩৮,৬৪০/-
  • বিষয় ও পদ সংখ্যা: ইংরেজি (১ মহিলা), বিজ্ঞান (১ মহিলা), গণিত (১ মহিলা), বাংলা (১ মহিলা)।
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। শ্রেণিকক্ষে ইংরেজিতে পাঠদানে দক্ষদের অগ্রাধিকার।

০৪. সহকারী শিক্ষক (হিফজ)

  • পদ সংখ্যা: ০১ (পুরুষ)
  • বেতন স্কেল: ৳ ১৬,০০০ - ৩৮,৬৪০/-
  • শিক্ষাগত যোগ্যতা: হাফিজ বা সমমানের প্রশিক্ষণপ্রাপ্ত। মশক বিশেষজ্ঞ হতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

০৫. সহকারী শিক্ষক (ইসলামিক সংগীত ও সংস্কৃতি)

  • পদ সংখ্যা: ০১ (পুরুষ)
  • বেতন স্কেল: ৳ ১২,৫০০ - ৩০,২৩০/-
  • শিক্ষাগত যোগ্যতা: দাওরাহ, কামিল বা যেকোনো বিষয়ে অনার্স ডিগ্রি। ইসলামিক সংগীতে পারদর্শী।

০৬. আইটি অফিসার

  • পদ সংখ্যা: ০১
  • বেতন স্কেল: ৳ ১২,৫০০ - ৩০,২৩০/-
  • শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা।
  • অন্যান্য: ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেশন, ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে দক্ষতা আবশ্যক।

০৭. জুনিয়র টিচার

  • পদ সংখ্যা: ০৪
  • বেতন: গ্রস ৳ ১০,০০০/-
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) সার্টিফিকেট। কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে।
  • অন্যান্য: ইংরেজি, আরবি, বিজ্ঞান বিষয়ে পাঠদানে দক্ষদের অগ্রাধিকার।

০৮. অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১
  • বেতন: আলোচনা সাপেক্ষ
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) সার্টিফিকেট।
  • অন্যান্য: কম্পিউটার টাইপিং-এ ন্যূনতম গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দ প্রতি মিনিটে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর, ২০২৫।
  • আবেদন পদ্ধতি: প্রার্থীরা কুরিয়ার, ইমেইল বা সরাসরি অফিসে লিখিত আবেদনপত্র জমা দিতে পারবেন।
  • প্রয়োজনীয় কাগজপত্র: সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি।
  • এছাড়াও নিচের গুগল ফর্ম লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
গুগল ফর্মে আবেদন করুন

চাকরির খবর পান সবার আগে

যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।