ইন্টার্নশিপের বিবরণ ও যোগ্যতা

পদ: ইন্টার্ন (স্টোর অপারেশন শাখা)

  • পদের ধরণ: পেইড ইন্টার্নশিপ
  • সময়কাল: ০৬ মাস
  • কর্মস্থল: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, ঢাকা
  • দৈনিক সম্মানী: প্রতিটি কর্মদিবসের জন্য ৬৫০/- টাকা প্রদান করা হবে। (অন্য কোনো ভাতা প্রযোজ্য নয়)
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়সসীমা: ০৭-১০-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
  • শারীরিক যোগ্যতা:
    • পুরুষ: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
    • মহিলা: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
    • বিএমআই (BMI): ১৮.৫ থেকে ২৪.৯ এর মধ্যে হতে হবে।
  • অন্যান্য শর্ত: ডিউটি রোস্টার অনুযায়ী দৈনিক ০৮ ঘণ্টা সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৫, বিকাল ০৫:০০টা।
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
  • আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
    • ছবি: ০৩ কপি পাসপোর্ট সাইজ ও ০৩ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত)।
    • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: সকল সনদের ফটোকপি (সত্যায়িত)।
    • জাতীয় পরিচয়পত্র (NID): ফটোকপি (সত্যায়িত)।
    • নাগরিকত্ব সনদ: ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত সনদ।
    • চারিত্রিক সনদ: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত।
  • চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানের পূর্বে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

চাকরির খবর পান সবার আগে

যেকোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার মোবাইলে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।