Grameen Telecom Trust
Building Social Business
🎯 দায়িত্ব ও কর্তব্য (Responsibilities)
নবীন উদ্যোক্তা বাছাইয়ের জন্য কর্মশালার আয়োজন করা।
নিয়মিত মাঠ পরিদর্শনপূর্বক তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য নবীন উদ্যোক্তা নির্বাচন করা।
ডিজাইন ল্যাবে উপস্থাপনের পূর্বে ব্যবসা বিশ্লেষণ করা এবং তদনুযায়ী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা।
সঠিক বাছাইয়ের মাধ্যমে নবীন উদ্যোক্তা নির্বাচন করে বিনিয়োগ প্রদান ও বিনিয়োগ ফেরত নিশ্চিত করা।
নিয়মিত নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন, তাদের ব্যবসার অবস্থা পর্যবেক্ষণ ও আলোচনা করা।
নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করা এবং সম্ভাব্য নারী উদ্যোক্তা বাছাই করা।
নিয়মিত মাঠ মনিটরিং করে সর্বশেষ তথ্য ও প্রতিবেদন জমা দেয়া।
📋 অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী
📍 পরীক্ষা গ্রহণের স্থান:
কুমিল্লা জেলা সদরে। নির্বাচনী পরীক্ষার জন্য প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস এর মাধ্যমে ডাকা হবে (আবেদনপত্রে সক্রিয় মোবাইল ফোন নম্বর আবশ্যক)। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
ক্ষুদ্র উদ্যোগ কাজ পরিচালনা, মনিটরিং ও মূল্যায়ন করার জ্ঞান থাকলে ভালো।
কম্পিউটার ও ইমেইল পরিচালনায় ভালো জ্ঞান এবং ইংরেজি ভাষার মৌখিক ও লিখিত জ্ঞান থাকতে হবে।
সৎ, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জিটিটির যেকোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, মৌলভিবাজার, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলার ইউনিট অফিসসমূহে পদায়ন করা হবে।
অঙ্গীকারনামা: নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় অভিভাবকসহ উপস্থিত হয়ে অঙ্গীকারনামায় জামিনদার হিসাবে ১০০/- (একশত টাকা) মূল্যমানের ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।
💰 বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকালে ০৬ (ছয়) মাস নির্ধারিত ভাতা প্রদান করা হবে। সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন স্কেল ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
সতর্কতা ও জরুরি নির্দেশনা
এই চাকরির জন্য নিয়োগদাতা কোনো অর্থ চাইলে বা নিয়োগ চলাকালীন কোনো প্রকার হয়রানিমূলক আচরণ করলে অবিলম্বে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে অর্থ প্রদান করবেন না।
আপনার সিভির টেক্সট কপি করে নিচে পেস্ট করুন। AI যাচাই করবে আপনি এই ইউনিট অফিসার পদের জন্য কতটুকু উপযুক্ত।
No comments:
Post a Comment