বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়

⚠️ অবগতির জন্য: শুধুমাত্র মেধার ভিত্তিতে বাছাইকৃত যোগ্য প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
💼

মোট পদসংখ্যা

০৪ টি (৪ টি ক্যাটাগরি)

🎓

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি / স্নাতক (অনার্স)

📍

কর্মস্থল

জাঙ্গালিয়া, সদর দক্ষিণ, কুমিল্লা

💰

বেতন

আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন)

⏰ আবেদনের শেষ সময়: ২০ই আগস্ট ২০২৬
00
00
00
00

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা:

১. সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান) - ০১ জন

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান/রসায়ন বিজ্ঞান বিষয়ে অনার্স উত্তীর্ণ।
  • জিপিএ শর্তাবলি: এসএসসি-তে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসি-তে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং অন্যান্য পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

২. সহকারী শিক্ষক (রসায়ন বিজ্ঞান) - ০১ জন

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান/জীববিজ্ঞান বিষয়ে অনার্স উত্তীর্ণ।
  • জিপিএ শর্তাবলি: এসএসসি-তে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসি-তে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং অন্যান্য পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

৩. সহকারী শিক্ষক (ইংরেজি) - ০১ জন

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স উত্তীর্ণ।
  • জিপিএ শর্তাবলি: এসএসসি-তে ন্যূনতম জিপিএ ৩.৫০, এইচএসসি-তে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং অন্যান্য পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন

  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি টাইপিং-এর সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

📋 সাধারণ শর্তাবলি ও আবেদন করার নিয়ম

  • বয়সসীমা: আগামী ২০/০৮/২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের ঊর্ধ্বে এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণ জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরফর্দের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে।
  • আবেদন জমা দেওয়ার ঠিকানা: "আহ্বায়ক, নিয়োগ কমিটি"-কে সম্বোধন করে লিখিত আবেদনপত্র আগামী ২০/০৮/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দফতরে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
  • খামের উপর নির্দেশনা: আবেদনপত্রের খামের উপর স্পষ্ট অক্ষরে বিষয়সহ পদের নাম লিখতে হবে।

🔔 New Job Circular Alert

নতুন যেকোনো জব সার্কুলার পেতে পারেন আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যেমে। আমাদের গ্রুপে যুক্ত থাকুন:

আপনার CV এই জবের সাথে কতটুকু মানানসই?

আপনার CV এর বিবরণ বা টেক্সট পেস্ট করে যাচাই করুন:

ATS friendly and best সিভি, কাভার লেটার বানাতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৮৮৭৩৮৮৮২৩

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...