রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

⚠️ সতর্কতা অবগতির জন্য: নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই; সেক্ষেত্রে বিকাশ/রকেট/নগদ বা অন্য কোনো মাধ্যমে কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেয়া হলো।
💼

মোট পদসংখ্যা

১৫১০ টি (৪টি ভিন্ন পদ)

🎓

শিক্ষাগত যোগ্যতা

এইচএসসি / স্নাতক / স্নাতকোত্তর

📍

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো অঞ্চল (মাঠ পর্যায়)

💰

বেতন স্কেল

সর্বোচ্চ ৮০,১২৫/- টাকা পর্যন্ত

⏰ আবেদনের শেষ সময়: ১৮ই আগস্ট ২০২৬
00
00
00
00
🏍️ বিশেষ শর্তাবলি: নিয়োগকৃত সকল পুরুষ ও নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

পদসমূহ ও প্রয়োজনীয় যোগ্যতা:

১. জোনাল ম্যানেজার (১০ টি)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং MS Office পরিচালনায় দক্ষ।
  • বয়স ও অন্যান্য: সর্বোচ্চ ৪৫ বছর। বর্তমানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে চাকুরিরত থাকতে হবে।
  • বেতন: মূল বেতন ৩২,৫০০/- (নিয়মিতকরণের আগে: ৭২,০০০/- হতে ৭২,২৫০/-, পরে: ৭৬,৮৭৫/- হতে ৮০,১২৫/-)।

২. ঋণ কর্মকর্তা (৫০০ টি)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের ঊর্ধ্বে কাজের অভিজ্ঞতাসহ বর্তমানে যেকোনো ঋণকার্যক্রম সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত।
  • বয়স ও অন্যান্য: সর্বোচ্চ ৩৫ বছর।
  • বেতন: মূল বেতন ১৪,৯০০/- (নিয়মিতকরণের আগে: ৩৪,৮০০/- হতে ৩৬,২৯০/-, পরে: ৩৭,০৩৫/- হতে ৩৮,৫২৫/-)।

৩. জুনিয়র ঋণ কর্মকর্তা (৫০০ টি)

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) পাশ।
  • অভিজ্ঞতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ চাকুরিরত হতে হবে।
  • বয়স ও অন্যান্য: সর্বোচ্চ ৩২ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
  • বেতন: মূল বেতন ১১,৫০০/- (নিয়মিতকরণের আগে: ২৯,৫০০/- হতে ৩০,৬৫০/-, পরে: ৩১,২২৫/- হতে ৩২,৩৭৫/-)।

৪. শিক্ষানবীশ জুনিয়র ঋণ কর্মকর্তা (৫০০ টি)

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতা: বিপণন/মার্কেটিং-এ মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
  • বয়স ও অন্যান্য: সর্বোচ্চ ৩২ বছর।
  • বেতন ও ভাতা: ৩ মাস প্রশিক্ষণকালীন ভাতা ৫,৭৫০/-। এরপর মূল বেতন ১১,৫০০/- (১ বছর পর্যন্ত মোট বেতন ২৯,৫০০/- হতে ৩০,৬৫০/-, ১ বছর পর: ৩১,২২৫/- হতে ৩২,৩৭৫/-)।

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ

  • গ্র্যাচুইটি, স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানী খরচ।
  • কমিউনিকেশন ভাতা (মোবাইল ও ইন্টারনেট বিল), দূরবর্তী ভাতা।
  • কর্মী কল্যাণ তহবিল অনুযায়ী নিজ ও পরিবারের চিকিৎসা খরচ।
  • মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব লোন এবং বাৎসরিক ৩টি উৎসব ভাতা।
  • চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড লোন ও জীবনযাত্রার ব্যয় ভাতা।

📄 আবেদন পাঠানোর নিয়মাবলি

আগ্রহী প্রাকীদের আগামী ১৮/০৮/২০২৬ তারিখের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল পরীক্ষার সনদ ও চাকুরীর অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ডাকযোগে/কুরিয়ারে নিম্নোক্ত ঠিকানায় আবেদন পাঠাতে হবে:

মানব সম্পদ ব্যবস্থাপনা-উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ,
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক),
বাড়ী-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯।

*(আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে)*

🔔 New Job Circular Alert

নতুন যেকোনো জব সার্কুলার পেতে পারেন আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যেমে। আমাদের গ্রুপে যুক্ত থাকুন:

আপনার CV এই জবের সাথে কতটুকু মানানসই?

আপনার CV এর বিবরণ বা টেক্সট পেস্ট করে যাচাই করুন:

ATS friendly and best সিভি, কাভার লেটার বানাতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৮৮৭৩৮৮৮২৩

No comments:

Post a Comment

Grameenphone-এ Coordinator - CCAO Office পদে নিয়োগ!

Grameenphone - Coordinator (CCAO Office) Job Circular 2026 Copied to clipboard! × ...